ব্যবহারিক সাইট
এর মধ্যে কয়েকটি সাইট আপনার জন্য লাভজনক হতে পারেঃ
লক্ষ্য করবেন, এই সাইটগুলি এমএস সোসাইটির ওয়েবসাইটের অংশ নয় এবং আমরা এতে ব্যবহৃত অনুবাদের গুণমানের সমর্থন করতে পারি না৷
অ্যাডভাইসগাইড (Adviceguide) - আপনার অধিকার, যেমন বেনিফিট, হাউজিং (আবাসীয় সুবিধা) ও চাকরি বিষয়ে ও ঋণ, গ্রাহক ও আইনী বিষয়ে তথ্য জানায়৷ সিটিজেন্স অ্যাডভাইস দ্বারা বিকশিত, আপনি ইউ.কে.-র চারটি দেশ - ইংল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েল্স, সবকটি দেশের ব্যাপারে বিশেষ তথ্য পেতে পারেন৷ বাংলা, গুজরাতী, পাঞ্জাবী, সোমালি, উর্দু ও চীনে ভাষায় তথ্য পাওয়া যায়৷
ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন্স (Department for Work and Pensions) - ইউ.কে. সরকারের কাছ থেকে প্রাপ্য বেনিফিট ও পরিষেবার বিষয়ে তথ্যের জন্য৷ আরবী, বাংলা, চীনে, গুজরাতি, পাঞ্জাবী, সোমালি, উর্দু ও ভীয়েতনামী ভাষায় পাওয়া যায়৷
কম্যুনিটি লিগ্যাল সার্ভিস ডায়রেক্টÃ (Community Legal Service Direct) - আইনী তথ্য ও পরামর্শের জন্য৷ উর্দু, চীনে, বাংলা, পাঞ্জাবী, গুজরাতি, হিন্দি, আরবী ও তুর্কি ভাষায় তথ্য পাওয়া যায়৷
মাল্টিকাল্টি (Multikulti) -সমাজকল্যাণমূলক আইনের নিম্নোক্ত বিষয়ে সাংস্কৃতিকভাবে যথার্থ ও সঠিকভাবে অনুবাদিত তথ্য পাওয়া যায় - ঋণ, চাকরি, স্বাস্থ্য, আবাসস্থান, অভিবাসন ও ওয়েলফেয়ার বেনিফিট (সমাজকল্যাণমূলক সুযোগ সুবিধা)৷ পাওয়া যায় অ্যালবেনিয়া, আরবী বাংলা, চীনে, ইংরেজি, ফার্সী, ফরাসী, গুজরাতি, সোমালি, পোর্তুগীজ, তুর্কি ও উর্দুতে৷
এনএইচএস ডায়রেক্টÃ (NHS Direct) - ইউ.কে.-তে স্বাস্থ্য ও স্বাস্থ্য পরিষেবা বিষয়ে তথ্য৷ আরবী, ফরাসী, কোরিয়ান পর্তুগীজ, সোমালি, তুর্কি, বাংলা, গুজরাতি, পোলিশ, পাঞ্জাবী, স্প্যানিশ ও উর্দুতে পাওয়া যায়৷