skip navigation

This website uses CSS layout which is not compatible with your current browser. Please consider using a more up to date browser to view this site.


এমএস সোসাইটি (MS Society) বিষয়ে এবং এশিয়ান এমএস (Asian MS)

এমএস সোসাইটির (MS Society) বিষয়

এমএস সোসাইটি তাদের পুরস্কার বিজয়ী প্রকাশনা থেকে আপনার ভাষায় তথ্য প্রস্তুত করছে৷ উদাহরণস্বরূপ এমএসকি? (What is MS?) 2005 -এর সায়েন্স কম্যুনিকেশন অ্যাওয়ার্ড (অ্যাসোসিয়েশন অফ মেডিকাল রিসার্চ চ্যারিটিস)-এর বিজেতা৷ এছাড়া বিগত চার বছরে সহজসাধ্য ও স্পষ্ট প্রাঞ্জল রূপের জন্য এমএম সোসাইটি ওয়েবসাইটও একাধিক পুরস্কার জিতেছে৷

বর্তমানে আমরা ইংরেজি ছাড়া অন্য কোনো ভাষায় প্রশ্নের উত্তর দিতে পারছি না, তবে অনুবাদকের মাধ্যমে যে কেউ এমএস বিষয়ে হেল্পলাইন কর্মীর সঙ্গে কথোপকথন করতে পারেন৷ অ্যাপয়েন্টমেন্টের জন্য 0808 800 8000 নম্বরে ফোন করুন৷ এই হেল্পলাইন সোমবার থেকে শুক্রবার সকাল 09:00 থেকে রাত 21:00 টা পর্যন্ত খোলা থাকে৷ 

এশিয়ান এমএস (Asian MS) বিষয়ে

এশিয়ান সম্প্রদায়ে যারা এমএস আক্রান্ত তাদের সহায়তা দল এশিয়ান এমএস (Asian MS)৷এরা কিছু কিছু এমএস সোসাইটি প্রকাশনার এশিয়ান ভাষায় অনুবাদের পৃষ্ঠপোষকতা (স্পনসর) করে৷ এই দল এমএস আক্রান্ত বা তাতে আগ্রহী এশিয়ান সম্প্রদায়ের লোকজনের কথা শুনতে ও জানতে উদগ্রীব৷ এরা মাঝেমধ্যে তথ্য সচেতনতা দিবস আয়োজিত করে, যা ইংরেজি ভাষায় করা হয়৷ এছাড়া কাজ অগ্রসর করতে এরা বার্ষিক অর্থ সংস্থানের অনুষ্ঠানের আয়োজন করে৷